ব্রেকিং নিউজ
আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম

৪০ বছর অপেক্ষা করেছেন এরদোয়ান, ‘আর না’!

Ayesha Siddika | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ - ০২:০৪:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১ অক্টোবর) গ্রীষ্মকালীন বিরতির পর পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়,  ৪০ বছর ধরে ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেয়ার চেষ্টা করছে তুরস্ক। তবে এখনো যোগ দিতে পারেনি দেশটি। 

স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে এখন আর কোনো কিছুই আশা করে না। তারা আমাদের তাদের দরজায় ৪০ বছর অপেক্ষায় রেখেছে।’এরদোয়ান আরও বলেন, ‘আমরা ইইউকে দেয়া সব প্রতিশ্রুতি রেখেছি; কিন্তু তারা তাদের প্রায় কোনোটাই রক্ষা করেনি। আমরা আর ইইউতে যোগ দিতে চাই না।’
 
তুরস্কের প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার ক্ষেত্রে নতুন কোনো শর্তই আর মেনে নেবেন না তিনি। এতোদিন জোটটিতে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। এর আগে, এরদোয়ান বলেছিলেন, ‘(তুরস্ক) বিশ্বাসঘাতকদের এ দলের বিরুদ্ধে লড়াইয়ে আমরা পিছপা হবো না।’

 

 

কিউটিভি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad