ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

পদ্মায় নিখোঁজ সেই রিকশাচালক ১০০ দিন পর জীবিত ফিরল

superadmin | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৭:৪৫:০৮ পিএম

ডেস্কনিউজঃ পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সেই রিকশাচালক ১০০ দিন পর জীবিত ফিরেছেন।

রোববার থানায় উপস্থিত হয়ে নিজের পরিচয় দিয়েছেন বলে জানান পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন।

ওসি আলমগীর বলেন, ওই রিকশাচালক নিজের থেকেই উপস্থিত হয়ে পদ্মা সেতু থেকে ঝাঁপ দেয়া সেই ব্যক্তি বলে পরিচয় দেন।

তাকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, তিনি তো গ্রেফতার হওয়ার মতো কোনো অপরাধ করেননি।

উল্লেখ্য, গত ১৮ জুন দিবাগত রাত ২টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে ওঠেন শরীফুল। এরপর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করলে অটো রেখে তিনি নদীতে ঝাঁপ দেন।

নাহিদা/০১.১০.২০২৩/ সন্ধ্যা ৭.৪০

▎সর্বশেষ

ad