ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

গোসল নেমে প্রাণ গেল জিসানের, বাঁচলো মাহিন

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৭:০৮:৫৭ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : খেলাধুলা শেষে গোসল করতে পুকুরে নেমেছিল ছয় বছর বয়সী শিশু জিসান এবং পাঁচ বছর বয়সী শিশু মাহিন। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তালিয়ে যায় তারা দুইজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় জিসান। প্রাণে বেঁচে যায় মাহিন। রোববার দুপুরে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের দক্ষিণ চারিগাও পাড়া গ্রামে। সম্পর্কে ওই দুই শিশু চাচা-ভাতিজা বলে জানা গেছে। মৃত শিশু জিসান বাকলজোড়া ইউনিয়নের দক্ষিণ চারিগাও পাড়া গ্রামের সম্রাট মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে জিসান ও মাহিন পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। একপর্যায়ে শিশু জিসানের দেহ মাঝ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন। তারপর তাকে উদ্ধার করতে পুকুরে নামলে অন্য শিশু মাহিনের মরদেহ একজনের পায়ে লাগলে তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষনা করে এবং মাহিন প্রাণে বাঁচলেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদ্দাম হোসাইন জানান, দুই শিশুর মধ্যে একজন মারা গেছে। অপর শিশুকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, বিষয়টি খোঁজ নিয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad