ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

পানছড়ি থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। 

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৬:৫১:৪০ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  পানছড়ি থানা পুলিশের অভিযানে  গাঁজাসহ মো. আব্দুস সাত্তার  (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে  প্তার  করেছেন  থানা পুলিশ। রবিবার (১ অক্টোবর) খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযান অংশ হিসেবে  দুপুর পৌনে ২টার দিকে পানছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মোহাম্মদ ইউছুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন  পানছড়ি ইউপির ৪নং ওয়ার্ডস্থ মদন কারবারী পাড়া এলাকার  অনীল ত্রিপুরা এর সেগুন বাগানের সামনে মদন কারবারী পাড়া থেকে মোহাম্মদপুরগামী  রাস্তার উপর আসামী মো. আব্দুস সাত্তার  (৫৮) তল্লাশী চালিয়ে তার নিকট থেকে এক কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার  করা হয়

গ্রেপ্তারকৃত আসামী মো. আব্দুস সাত্তার  (৫৮) পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউপির ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মৃত হোসেন মিয়ার ছেলে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন উর রশীদ জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে  থানায় রুজুকৃত আরো চার টি মাদকের মামলা রয়েছে

 

 

কিউটিভি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

▎সর্বশেষ

ad