ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আশুলিয়ায় নৌকার মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক

Ayesha Siddika | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ - ০৭:০৮:৫৯ পিএম
আশুলিয়া(ঢাকা) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়ার কাঠগড়া বাঁশপট্রি এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 
আশুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইয়ানুস দেওয়ানের সভাপতিত্বে  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম। 
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বিশেষ আলোচক ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভুইয়া সুমন। 
এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল কাদির দেওয়ান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিনসহ সহস্রাধিক নেতাকর্মী ও এলাকাবাসি।

 

 

কিউটিভি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৬

▎সর্বশেষ

ad