ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আমিনবাজারের ঢাকা জেলা বিএনপির সমাবেশ চলছে

superadmin | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ - ০৬:২৭:২২ পিএম

ডেস্কনিউজঃ বর্তমান সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির আয়োজিত সমাবেশ চলছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাবতলী আমিনবাজার মিরপুর মফিদ–ই–আম কলেজের নতুন ভবনের মাঠে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা আসছেন।

আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় গত সোমবার সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত স্থানে বিএনপির পক্ষ থেকে মঞ্চ প্রস্তুত করা হলেও সেই মঞ্চ ভেঙ্গে দেয় পুলিশ। এমনটি অভিযোগ করে বিএনপি। পরে সেদিনের সমাবেশ দলীয় সিদ্ধান্তে বাতিল করা হয়। আজ আমিনবাজার মিরপুর মফিদ–ই–আম কলেজের নতুন ভবনের মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সমাবেশস্থলে আসছেন। এতে মহাসড়কের উভয় পাশের লেনে যানবাহন ধীরগতিতে চলছে।

বিপুল/ ২৮.০৯.২০২৩/ সন্ধ্যা ৬.২০

▎সর্বশেষ

ad