সরকার দলছুটদের দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করছে: ফখরুল

Ayesha Siddika | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৪২:৩৫ পিএম

ডেস্ক নিউজ : সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির দলছুটদের নিয়ে দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না। 

এতে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, তারা এখন দল ভাঙার চেষ্টা করা হচ্ছে। দল কখন ভাঙতে যায়, অন্য প্রতিপক্ষ যখন নিজে দুর্বল হয়। সবল থাকলে তো এটা করা লাগে না। আজকে সেজন্য আমাদের দলছুট, বহিষ্কৃত লোকজনদেরকে নিয়ে আবার দল তৈরি করে দল ভাঙছে। 

দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব পরিস্কার করে বলি, এগুলো করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।  এর কোনো বিকল্প কিছু তারা চায় না। আর মেনেও নেবে না।

বিএনপি নেতাদের মামলার পাহাড়ের কথা উল্লেখ করে  তিনি বলেন, এটা করার জন্য আইন মন্ত্রণালয়ে সেল তৈরি করা হয়েছে। যাতে দ্রুত সব নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ট্রায়াল করে, সাজা দিয়ে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যায়। 

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে ফখরুল বলেন, এই অবস্থা কেন? কেন আজকে আমার জাতিকে এই অবস্থায় পড়তে হবে। অনেকে আছেন খুব খুশি হচ্ছেন। এটা তো খুশির ব্যাপার না। এটা লজ্জার! এর জন্য এই সরকার দায়ী। তিনি আরো বলেন, এই যে একটা ভয়াবহ অবস্থা, যে অবস্থায় আজকে সব বাংলাদেশ বিপদগ্রস্ত হয়ে পড়েছে। গোটা জাতি আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। অনেকে বলার চেষ্টা করছে বিএনপি বিপদে। বিএনপি কোনো বিপদে না। এই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি আরো সংগঠিত হয়েছে। আরো শক্তিশালী হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি আরো শক্তিশালী হয়েছে। 

হান্নান শাহর প্রতি স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, হান্নান শাহ’র চলে যাওয়ায় আমাদের রাজনীতিতে বড় একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতিতে। সেই রাজনীতিতে অবশ্যই তিনি আমাদের জন্য অগ্রণী সেনা ছিলেন। তার চলে যাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। 

আয়োজক সংগঠনের আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউটিভি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০

▎সর্বশেষ

ad