ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৮ ডেঙ্গু রোগী

Ayesha Siddika | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ - ০৬:০৫:৩২ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৯ হাজার। মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ১৪৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন রোগী। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭১ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ৩৮৪ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৯ জন। ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

 

 

কিউটিভি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৪

▎সর্বশেষ

ad