ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কেউ যেন মুক্তিযুদ্ধের বিজয় গাথা বিকৃত করতে না পারে : প্রধানমন্ত্রী

uploader3 | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৭:৪৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : ভবিষ্যতে কেউ যেন মুক্তিযুদ্ধের বিজয় গাথা বিকৃত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভবিষ্যতে আবার কেউ যেন কখনো আমাদের মুক্তিযুদ্ধের বিজয় গাথা বিকৃত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই।

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে স্বাধীনতা প্রদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ‘১৯৭৩-২০২৩ এ রেট্রোস্পেক্টিভ’ শীর্ষক নির্বাচিত চিত্রকর্মের বিশেষ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পীর আঁকা ছবি হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, আবার সঙ্গে সঙ্গে দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া যায়; একটা চেতনা জাগ্রত হয়। আর আমাদের জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চেতনায় বাংলাদেশের জনগণ জাগ্রত হবে, দেশকে মহান মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলবে।  

শেখ হাসিনা বলেন, শিল্পের তুলির আঁচড় অনেক শক্তিশালী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই তো মুছে দিয়েছিল। আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, লেখক তারাই তাদের লেখনীর মধ্য দিয়ে সেই চেতনাকে ধরে রেখেছিলেন বলেই কিন্তু আমরা রাজনীতিবিদরা রাজনীতির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি, আজ আমাদের তরুণ সমাজের মধ্যে সেই চেতনা আবার ফিরে আসতে শুরু করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।

কিউটিভি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

▎সর্বশেষ

ad