ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

৯ দিন পর খুলল পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্ত

uploader3 | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:৫১:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের পর ৯ দিন বন্ধ ছিল তোরখাম সীমান্ত। অবশেষে পথচারী ও যানবাহন চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলার কর্মকর্তা মুহাম্মদ আনাস শুক্রবার আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আজ (শুক্রবার) সকাল সাড়ে সাতটার পর সীমান্ত গেট খুলে দিয়েছি। ইমিগ্রেশন এবং কাস্টম কর্মকর্তারা তাদের দায়িত্ব স্বাভাবিকভাবে পুনরায় শুরু করার জন্য এসেছিলেন এবং পথচারী এবং যানবাহন উভয়কেই চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল
সীমান্তের অপর পাশে নাঙ্গারহার প্রদেশের আফগান কর্মকর্তারাও দুই দেশের মধ্যে প্রধান ক্রসিং খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ক্রসিং দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন পারাপার হয়।

কিউটিভি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫১

▎সর্বশেষ

ad