ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মেক্সিকোর সংসদে তিন আঙুল বিশিষ্ট এলিয়েনের দেহাবশেষ উপস্থাপন নিয়ে হইচই

uploader3 | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:৪৪:১০ পিএম

ডেস্ক নিউজ : মেক্সিকোর সংসদে দুটি কথিত এলিয়েনের (ভিনগ্রহবাসী) দেহাবশেষ উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে দেশটির কংগ্রেসে শুনানি পর্যন্ত হয়েছে।

খবর অনুসারে, মঙ্গলবার মেক্সিকোর কংগ্রেসে বিরল এই শুনানিতে দেশটির সাংবাদিক ও স্বঘোষিত-ইউএফও বিশেষজ্ঞ জেইমি মাউসান সংসদ সদস্যদের সামনে দুটি ছোট ‘দেহাবশেষ’ উপস্থাপন করেন।

উপস্থাপিত মমি করা এই দেহাবশেষের প্রত্যেক হাতে তিনটি করে আঙুল আছে। দেহাবশেষের মাথা লম্বাটে।

উপস্থাপনায় জেইমি দাবি করেন, এলিয়েনের এই নমুনা দুটি পেরুর প্রাচীন নাজকা লাইনের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকেরা কার্বন পরীক্ষার মাধ্যমে এই উপসংহারে পৌঁছেছেন যে এগুলো অন্তত এক হাজার বছরের পুরোনো।

জেইমি দাবি করেন, এগুলো পৃথিবীর কোনো প্রাণীর দেহাবশেষ নয়। এগুলো অ-মানবীয় প্রাণী (এলিয়েন)। কথিত এলিয়েনের দেহাবশেষ নিয়ে মেক্সিকোর কংগ্রেসের শুনানির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেইমি আগেও একই ধরনের বিতর্কিত দাবি করেছিলেন। সমালোচকেরা জেইমির দাবিটিকে ‘চমকবাজি’ ও ‘ভুয়া’ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র:এপি নিউজ

কিউটিভি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৩

▎সর্বশেষ

ad