ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কিমের সফরে ‘কোনো চুক্তি’ হয়নি: ক্রেমলিন

uploader3 | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:১১:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চলমান রাশিয়া সফরে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াশিংটনে উদ্বেগের মধ্যে সাংবাদিকদের বলেন, ‘েকোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং কোনও চুক্তি স্বাক্ষরের পরিকল্পনাও ছিল না।’

কিম মঙ্গলবার থেকে রাশিয়া সফর শুরু করেছেন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে দুই নেতা রাইফেল উপহার বিনিময় করেন।
পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে বৃহত্তর সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক সম্পর্কের ‘সম্ভাবনা’ রয়েছে।
বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন উত্তর কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে সেই সফর কখন সেটা উল্লেখ করা হয়নি। শুক্রবার কিম রাশিয়ার দূরপ্রাচ্যে যুদ্ধবিমান তৈরির একটি কারখানা পরিদর্শন করেন। সূত্র: আল আরাবিয়া

কিউটিভি/অনিমা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১১

▎সর্বশেষ

ad