ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কাশ্মীরে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে ভারতীয় কর্নেল-মেজরসহ নিহত ৩

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:৪৯:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘সন্ত্রাসীবিরোধী’ অভিযান চালাতে গিয়ে ভারতীয় দুই সেনা কর্মকর্তা এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোকারনাগের গভীর বনে ‘সন্ত্রাসবিরোধী’ যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। বুধবার ভোরে বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের এই তিন কর্মকর্তা নিহত হন।

৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথবাহিনীর সংঘাত চলে। বৃহস্পতিবার কোকারনাগের জঙ্গলে বন্দুকযুদ্ধে আরও দুইজন সৈনিক আহত হয়েছেন। এছাড়া একজন সৈনিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বুধবার জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে একজন কর্নেল, মেজর ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি রয়েছেন। তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বুধবার সকালে যৌথবাহিনী ফের অভিযান শুরু করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad