ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ভক্তের যে বায়না শুনে চড় মারলেন রেখা!

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:২৯:১৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার বয়স ৭০ ছুঁই ছুঁই। এর পরও দেখলে মনে হয় তরুণী। যাকে এক ঝলক দেখার জন্য ভক্তদের আগ্রহের শেষ নেই। যার রূপে মুগ্ধ লাখো অনুরাগী। যে কোনো অনুষ্ঠানে রেখা থাকা মানে সেখানকার মধ্যমণি তিনি। আপনি চাইলেও তার রূপের প্রশংসা না করে থাকতে পারবেন না। এ জন্যই হয়তো ভক্তরা তাকে দেখার পর ভিড় করতে থাকে।

এবার ভক্তকে ঘিরে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। সম্প্রতি এক অনুষ্ঠানে চিত্রগ্রাহকদের ছবি তোলার পর তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক অনুরাগী। তার বায়না শুনে সেখানেই তাকে চড় মারলেন রেখা! তবে বিষয়টি কিন্তু রাগের বসে হয়নি। আসলে অনুষ্ঠানে রেখাকে দেখেই ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকরা। তাদের মধ্যে ছিলেন এক অনুরাগীও। 

রেখার সঙ্গে একটি সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। অভিনেত্রীর কাছাকাছি আসতেই দিলেন চড়! সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। যদিও রাগের বশে অনুরাগীকে চড় মারেননি রেখা। ভিডিও থেকে স্পষ্ট— মজার ছলেই ওই কাজ করেছিলেন ‘সিলসিলা’খ্যাত অভিনেত্রী। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেন রেখা। যদিও সেই বিয়ে টেকেনি। মাত্র সাত মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। তার পর থেকে রেখা ‘সিঙ্গেল’।
 

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad