ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

পাকিস্তানের হারকে লজ্জাজনক বললেন শোয়েব

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:২১:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এবারও হলো না পাকিস্তানের। গত বছর দুবাইতে যে শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা খুঁইয়েছিল, সেই তাদের কাছে হেরেই এবার এশিয়া কাপ থেকে বিদায় নিলো তারা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ইনিংসের শেষ বলে ২ উইকেটে হেরে ফাইনাল বঞ্চিত হলো বাবর আজমের দল। উত্তরসূরিদের এমন বিদায়কে লজ্জাজনক বলে মনে করেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।

টুর্নামেন্ট শুরুর আগে এই দলের কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা ছিল সাবেক গতিতারকা শোয়েব আখতারের। কিন্তু দলের এমন পারফরম্যান্স দেখে হতাশই হয়েছেন শোয়েব। এভাবে বিদায় নেওয়াকে লজ্জাজনক উল্লেখ করে শোয়েব বলেছেন, ‘আপনারা ম্যাচ দেখেছেন। পাকিস্তান টুর্নামেন্টের বাইরে চলে গেছে। গোটা দুনিয়া পাকিস্তানকে ফাইনালে দেখতে চেয়েছিল। বাস্তবতা হচ্ছে পাকিস্তান এখন টুর্নামেন্টের বাইরে। দেখুন, এখন অনেক সমালোচনা করা যায়। প্রতিটি বিষয় নিয়েই করা যায়। তারা কিন্তু ফেবারিট হিসেবে এসেছিল। ভারত-পাকিস্তানের ফাইনাল হতে পারত। সে সুযোগ আর থাকল না। তবে এটা বলতে হয় যে শ্রীলঙ্কার এই জয় প্রাপ্য ছিল এবং ফাইনালটা খুব ভালোভাবেই তাদের প্রাপ্য ছিল। তারা অনেক ভালো দল ছিল।’

পাকিস্তানের এমন বিদায়কে লজ্জাজনক বললেও দলটিকে বিশ্বকাপে ফেবারিটই মনে করছেন শোয়েব। যদিও বিশ্বকাপ জিততে হলে এখনো অনেক কিছু ঠিক করতে হবে বলে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এ পেসার। তার মতে, ‘এই হার খুবই লজ্জাজনক। পাকিস্তানের এভাবে টুর্নামেন্টের বাইরে চলে যাওয়া মোটেই ভালো দেখায় না। পাকিস্তানের পেস আক্রমণ, পাকিস্তানের মিডল অর্ডার, পাকিস্তানের স্পিন বিভাগ, ওপেনাররা ভালো না করা, ফখর জামানের ছন্দে না থাকা—এগুলো সবই আমার দেখতে খুব বিদঘুটে লেগেছে। তবু পাকিস্তান বিশ্বকাপে ফেবারিট। আমি দলকে সমর্থন দেব। কিন্তু পাকিস্তানের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। অধিনায়কত্বও আরও ভালো হতে হবে। বিশ্বকাপ জিততে হলে তাদের অনেক কিছু নিয়ে ভাবতে হবে। তাদের জন্য শুভকামনা রইল।’

পাকিস্তান হারলেও এই ম্যাচে নাসিম শাহর বদলে দলে আসা জামান খানের বেশ প্রশংসা করেছেন শোয়েব, ‘যেটুকু লড়াই হয়েছে জামানের কারণে হয়েছে। মাত্র পরশু এল। এর আগে পিএসএলেও দারুণ বোলিং করেছে। এই ম্যাচেও মূলত সে চেষ্টা করেছে। শাহিনও আউট করছে কিন্তু জামানকে কৃতিত্ব দিতেই হবে। অনেক ভালো বোলিং করেছে। পাকিস্তানের ফাইনালে খেলা উচিত ছিল।’

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad