ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আল হিলালে আজই কি নেইমারের অভিষেক!

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০৪:২৩:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : সৌদি ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পর এখনো ক্লাবটির হয়ে মাঠে নামেননি নেইমার। চোট কাটাতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। তবে সবশেষ ফিফা উইন্ডোতে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। গেল বুধবার সৌদিতে ফিরেছেনও। তাই আজই হতে পারে সৌদির ক্লাব ফুটবলে নেইমারের অভিষেক।

আজ বাংলাদেশ সময় রাত ১২টায় সৌদি প্রো লিগে আল হিলাল মুখোমুখি হবে আল রিয়াদের। ব্রাজিলের হয়ে দুই ম্যাচেই গোল পেয়েছেন নেইমার। ফর্মেই আছেন। তাই আজকের ম্যাচে তার খেলা অনেকটাই নিশ্চিত। নেইমার আল হিলালে খেলবেন ১০ নম্বর জার্সি পরে। আল হিলালে এর আগেও বিখ্যাত এক ব্রাজিলিয়ান ১০ নম্বর পরেছেন। তিনি হলেন রিভেলিনো। ১৯৭০ এর বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ছিলেন তিনি। ১৯৭৮ থেকে তিন মৌসুম খেলেন আল হিলালে।

আল হিলালের কোচ জর্জ জেসুস শেষ দুই ম্যাচে দলকে খেলিয়েছেন ৪-২-৩-১ ফরমেশনে। নেইমার এখনো ক্লাবটির হয়ে মাঠে নামেননি। এ সময় আক্রমণভাগ ও মিডফিল্ডে হিলালের হয়ে খেলেছেন রুবেন নাভাস, মিলানকোভিচ সাভিচ, ম্যালকম, আলেকজান্দার মিত্রোভিচ, মোহামেদ কাননো বা সালেম আল দাওসারি। মিত্রোভিচ, ম্যালকম ও সালেম আলদাওসারি করেছেন চারটি করে গোল। হিলাল কোচ নেইমারকে তবে কোথায় খেলাবেন। ধারণা করা হচ্ছে নেইমার দলে যোগ দিলে দলকে ৪-৩-৩ ফরমেশনে খেলাবেন তিনি। নেইমার খেললে তিনি খেলবেন লেফট উইংয়ে।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে আল হিলাল। সবশেষ ম্যাচে করিম বেনজেমার আল ইত্তিহাদের বিপক্ষে হিলাল ম্যাচ জেতে ৪-৩ গোলে। আজ হিলালের প্রতিপক্ষ রিয়াদ আছে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে। ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট দলটির। তাই আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে হিলাল।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৯

▎সর্বশেষ

ad