ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

জনগণ ভোট দিলে সরকারি দলে, না দিলে বিরোধী দলে যাব: প্রধানমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৩৫:৪৯ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে সরকারি দলে থাকব, না দিলে বিরোধী দলে যাব। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

সংসদে সরকারি দল ও বিরোধী দলের আসনগুলো দেখিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অক্টোবর মাসে আরেকটা অধিবেশন বসবে। সেটাই হবে এই সংসদের শেষ অধিবেশন। পরে নির্বাচন হবে। নির্বাচনে যদি জনগণ ভোট দেয় আবার এদিকে আসব, না দিলে ওদিকে যাব। কোনো অসুবিধা নাই। জনগনের ওপর আমরা সব ছেড়ে দিচ্ছি।

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। যাতে কেউ জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, গণতান্ত্রিক ধারাটা যেন ব্যাহত করতে না পারে। কোনো চক্রান্তের কাছে বাংলাদেশের জনগণ আর মাথা নত করবে না, করেনি।

বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হযেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন—প্রতিটি নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূ্ণ নির্বাচন। এর থেকে শান্তিপূর্ণ নির্বাচন কবে হয়েছে বাংলদেশে ? বা পৃথিবীর কোন দেশে হয়ে থাকে? তিনি বলেন, অনেক দেশে নির্বাচন তো এখনো তাদের বিরোধী দল মানেইনি। এরকম তো ঘটনা আছে। তারপরও আমাদের নির্বাচন নিয়ে অনেক সবক শুনতে হচ্ছে। আজকে যখন সুষ্ঠুভাবে নির্বাচন আমরা করছি তখনই নির্বাচন নিয়ে প্রশ্ন করা।

এর অর্থটা কী? আজ দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন নির্বাচন নিয়ে প্রশ্ন কেন? জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছি আমরা। রাজপথে ছিলাম আমরা আওয়ামী লীগ। রক্ত দিয়েছি অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই শহীদের তালিকা দেখলে আওয়ামী লীগের নাম পাওয়া যাবে। সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, এটাই সব থেকে বড় কথা।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩২

▎সর্বশেষ

ad