ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নিয়মরক্ষার ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৩০:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সবার আগে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। অন্যদিকে সুপার ফোর থেকে সবার আগে বিদায় নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে দুই দলের মুখোমুখিটা তাই শুধুই নিয়মরক্ষার। আর চাপহীন এমন ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় টাইগাররা। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

সেই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে চলেছে বেশ কয়েকটি পরিবর্তন। কারণ পারিবারিক কারণে মুশফিকুর রহিম দলত্যাগ করায় আজকের পরিবর্তন আগেই নিশ্চিত হয়েছে।

ধারণা করা হচ্ছে এশিয়া কাপের এই আসরে একাদশে প্রথমবার জায়গা হতে পারে এনামুল হক বিজয়ের। ওপেনিংয়ে নাঈম শেখের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে তিনে খেলতে পারেন লিটন দাস, চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়। ছয়ে দেখা যেতে পারে আফিফ হোসেনকে। এছাড়া সাতে থাকতে পারেন শামীম পাটোয়ারী। আট নম্বরে মেহেদী হাসান মিরাজ।

নয়, দশ এবং এগারোতে দেখা যাবে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামকে। হাসান মাহমুদকে এদিন একাদশের বাইরে রাখার সম্ভাবনা রয়েছে, যে কারণে একাদশে ফেরার প্রবল সম্ভাবনাই ফিজের। ভারতের বিপক্ষে অতীত রেকর্ড বিবেচনায় এমন সিদ্ধান্ত আসার সম্ভাবনাটাও জোরালো।

টাইগার সম্ভাব্য একাদশ

এনামুল হক বিজয়, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad