ডিম ১২, খোলা চিনি ১২০

Ayesha Siddika | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ - ০৫:৫৯:০৪ পিএম

ডেস্ক নিউজ : প্রতি পিস ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা তেল ১৪৯ ও পাম ১২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে খোলা চিনি ১২০ টাকা ও প্যাকেট চিনি প্রতি কেজি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও স্থানীয় পর্যায়ে ডিসি ও ইউএনও বাজার মনিটরিং করবে। নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে তারা আইনি ব্যবস্থা নেবে। টিপু মুনশি আরও জানান, ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। গড়ে ৫ হাজার টন ইলিশ পাঠানো হতে পারে। আবেদন করা হয়েছে ২৯শ টন। বৈঠকে বাণিজ্য সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad