ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার

uploader3 | আপডেট: ৩০ জুলাই ২০২৩ - ১২:২২:২২ পিএম

ডেস্ক নিউজ : গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য আগামীকাল সোমবার রাজধানীর কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা বাটা সিগন্যাল থেকে গাউছিয়া পর্যন্ত ও কাঁটাবন থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে এবং গাউছিয়া থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত রাস্তার পূর্বপাশে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

কিউটিভি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১২:২২

▎সর্বশেষ

ad