জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন অর্থমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৫ জুলাই ২০২৩ - ০৮:৪২:০২ পিএম

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল শনিবার (১৫ জুলাই) জি-২০ ইভেন্টে যোগ দিতে ভারতের গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। জি-২০ দেশগুলোর মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সঙ্গে দুই দিনের অনুষ্ঠানটি ১৭-১৮ জুলাই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জি-২০ এর সদস্য না হলেও আয়োজক দেশ ভারত বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এই দেশগুলো জি-২০ শীর্ষ সম্মেলনের বিভিন্ন সভা ও ইভেন্টে অংশ নেবে।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ‘অতিথি দেশ’ হিসেবে এই জি-২০ ইভেন্টে অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুই দিনের এই বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য পদক্ষেপ ও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। এছাড়া তিনি বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

 

 

কিউটিভি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad