
ডেস্ক নিউজ : সোমবার (৩ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে কমেছে সবগুলো সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩১ দশমিক ৩৬ পয়েন্টে।
এ ছাড়া ডিএসইএস সূচক কমেছে ২ দশমিক ৪৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ দশমিক ৫১ পয়েন্টে। তবে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৬৩ কোটি ৯৬ লাখ টাকা।
ডিএসইতে এদিন ৩৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৭৫টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া সি পার্ল, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, জে এম আই হসপিটাল, আলিফ ম্যানুফেকচারিং, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, খান ব্রাদার্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ইউনিক হোটেল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
অন্যদিকে সিএসইতেও কমেছে সব সূচকের মান। সিএএসপিআই সূচক ২৯ দশমিক ০১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৫ দশমিক ৪০ পয়েন্টে ও ১১ হাজার ১৮১ দশমিক ৭০ পয়েন্টে।
এ ছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৫২ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৭৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৫৮ পয়েন্ট। আর সিএসই-৩০ সূচক কমেছে ১০ দশমিক ০৯ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৩ হাজার ৩৯৪ দশমিক ৪৪ পয়েন্টে।
তবে সূচক কমলেও সিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সিএসইতে এদিন ১১ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৩৩ লাখ টাকা। সিএসইতে ২০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৯৪টি ও অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ার দর।
কিউটিভি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:১২






