২৭ ও ২৮ জুন যেসব এলাকায় ব্যাংক খোলা

Ayesha Siddika | আপডেট: ২১ জুন ২০২৩ - ০৭:৪৩:৫৪ পিএম

ডেস্ক নিউজ : সরকারি ছুটি শুরু হয়ে যাবে ২৭ মে। এবার পাঁচ দিন ঈদের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকুরেরা। ছুটিতে ২৭ ও ২৮ জুন পোশাক কারখানা সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এসংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সেই নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (অর্থাৎ বন্দর ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/২১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫৭

▎সর্বশেষ

ad