চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

Ayesha Siddika | আপডেট: ১৯ জুন ২০২৩ - ০৭:৪৮:১৯ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন। আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (২০ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের পাবনার উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান।

 

 

কিউটিভি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬

▎সর্বশেষ

ad