ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে কিয়েভ জড়িত, বললেন পেসকভ

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৮:৪৮:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিনে ড্রোন হামলার পেছনে কিয়েভ জড়িত আমরা তাৎক্ষণিক সেটা জেনেছিলাম। বৃহস্পতিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পেসকভ বলেন, এর পেছনে কিয়েভ জড়িত। আমরা এটা জানি এবং এর ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছি।

গত ৩ মে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের যে বাসভবনে থাকেন, সেখানটাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ক্রেমলিন কর্তৃপক্ষের প্রকাশ করা কয়েকটি ভিডিওর একটি ভিডিওতে দেখা যায়, ড্রোনের মতো দেখতে একটি বস্তু ভূমি থেকে ৫০ ফুটের মতো উচ্চতায় বিস্ফোরিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনে হওয়া ড্রোন হামলা ইউক্রেইনের গুপ্তচররা কিংবা সামরিক গোয়েন্দারা পরিচালনা করেছে। সূত্র: সিএনএন

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad