পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

Ayesha Siddika | আপডেট: ১৪ মে ২০২৩ - ০৫:১০:২৩ পিএম

ডেস্ক নিউজ : রোববার (১৪ মে) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৬৩ দশমিক ৪ পয়েন্টে, যা গত কার্যদিবসের তুলনায় কমেছে ৯ দশমিক ০২ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক ৩ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ দশমিক ৯৩ পয়েন্টে।

আর ডিএসই-৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ১৯০ দশমিক ২৪ পয়েন্টে। এটি গত কার্যদিবসের তুলনায় কমেছে ৪ দশমিক ১ পয়েন্ট। এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। রোববার লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ১৬২ কোটি ১৫ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

রোববার লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। এ ছাড়া সি পার্ল, রূপালী লাইফ ইন্সুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, সানলাইফ ইন্সুরেন্স, অগ্নি সিস্টেমস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও জেমিনি সি ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়। এ ছাড়া এদিন ডিএসইতে ৩৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত কার্যদিবসে এর পরিমাণ ছিল ১১ কোটি ৮৩ লাখ টাকা। এ ছাড়া রোববার সিএসইতে কমেছে সব কটি সূচকের মান। এদিন সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৩ দশমিক ৫৪ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৮ হাজার ৪৬৬ দশমিক ৫৮ পয়েন্টে। আর সিএসআই সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৬৯ দশমিক ২৪ পয়েন্টে ও ১১ হাজার ০৫৮ দশমিক ১৮ পয়েন্টে।

এদিকে সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৫৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৪৫৬ দশমিক ৯ পয়েন্টে ও ১ হাজার ৩১৫ দশমিক ৫১ পয়েন্টে। রোববার সিএসইতে ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৬৩টি ও অপরিবর্তিত রয়েছে ৮২টির কোম্পানির শেয়ারের দর।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad