ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ককপিটে বান্ধবী নিয়ে পাইলটের উৎসব, নোটিশ পেল সিইও

Ayesha Siddika | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ০৭:২৮:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে ককপিটে বান্ধবীকে নিয়ে উৎসব করার ঘটনায় এবার এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্বেল উইলসন এবং নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাকে নোটিশ দিল ভারতের বেঅসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ২১ এপ্রিল ওই নোটিশ জারি করে বিমান সংস্থাটির কাছে ১৫ দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। ডিজিসিএর দাবি, এয়ার ইন্ডিয়া সময় মতো ওই ঘটনার কথা তাদের জানায়নি। যা গুরুতর শৃঙ্খলাভঙ্গের শামিল বলে। তবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর পরই এই ঘটনা নিয়ে হৈচৈ পড়ে যায়। তদন্তের নির্দেশ দেয় ডিজিসিএ। ওই নির্দিষ্ট বিমানের সমস্ত কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার সংস্থার প্রধান নির্বাহীকে নোটিশ পাঠানো হলো।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউটিভি/আয়শা/৩০ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad