ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নতুন বিরোধে জড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্র

uploader3 | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ - ১০:০০:৪১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ওমান সাগর থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান।মার্কিন জ্বালানি সংস্থা-শেভরন কর্পোরেশনের জন্য কুয়েতি অপরিশোধিত তেল বহন করে টেক্সাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্যাংকারটি। 

তুরস্ক পরিচালিত চীনা মালিকানাধীন ট্যাংকারটি হরমুজ প্রণালি হয়ে ওমান উপসাগরে প্রবেশ করেছিল।

ইরানের নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, বুধবার দিনের শেষভাগে পারস্য উপসাগরে একটি ইরানি মাছ ধরার নৌকায় আঘাত করে বিদেশি তেল ট্যাংকারটি। এ ঘটনায় কয়েকজন ইরানি জেলে আহত হন এবং দু’জন এখনও নিখোঁজ রয়েছেন।

তারপর রেডিও সিগন্যাল না মেনেই ট্যাংকারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর আট ঘণ্টা পর আদালতের আদেশের ভিত্তিতে এটিকে আটক করা হয়।

ট্যাংকারটি একটি ইরানি নৌযানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এটিকে আটক করে ইরানের পানিসীমায় নিয়ে আসা হয়েছে।

ওমান উপসাগরে ট্যাংকার জব্দের ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে দুই দেশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বলছে, এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইরান। অবিলম্বে ট্যাংকারটিকে ছেড়ে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে তারা বলেছে, ইরানের জাহাজের ক্রমাগত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌ চলাচলের অধিকারে হস্তক্ষেপ সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি। গত দুই বছরের ইরান অন্তত পঞ্চম বাণিজ্যিক জাহাজ আটক করেছে।

কিউটিভি/অনিমা/৩০ এপ্রিল ২০২৩,/সকাল ১০:০০

▎সর্বশেষ

ad