নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প

uploader3 | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ - ০৮:৫৩:৩১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সোমবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট নাগাদ এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির কেমারদিক দ্বীপে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকেম্পর কয়েক মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

কিউটিভি/অনিমা/২৪ এপ্রিল ২০২৩,/সকাল ৮:৫৩

▎সর্বশেষ

ad