ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে কোহলি-শাহবাজকে হারানোর পর মাত্র ২৭ বলে ফিফটি তুলে নেন ম্যাক্সওয়েল। এর পরপর ডু প্লেসিসও ফিফটি পূরণ করেন ৩১ বলে। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৬৬ বলে ১২৭ রান। ইনিংসের ১৪তম ওভারে ৩৯ বলে ৮ চার ২ ছক্কায় ৬২ রান করা ডু প্লেসিস রান-আউট হলে এই জুটি ভাঙে। ম্যাক্সওয়েলও আর বেশিক্ষণ টিকতে পারেননি।
স্পোর্টস ডেস্ক : আইপিএলে দারুণ ছন্দে থাকা বিরাট কোহলি আজ গোল্ডেন ডাক মারলেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ট্রেন্ট বোল্ডের করা ইনিংসের প্রথম বলেই তিনি লেগ বিফোরের ফাঁদে পড়েন। তৃতীয় ওভারে শাহবাজ আহমেদ (২) আউট হলে ১২ রানে ২ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর ফাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮৯ রান।
রবিচন্দ্রন অশ্বিনের শিকার হওয়ার আগে করেন ৪৪ বলে ৬ চার এবং ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস। স্ট্রাইকরেট ১৭৫। তবে পরের ব্যাটাররা বড় কিছু করতে পারেননি। দিনেশ কার্তিক করেন ১৩ বলে ১৬ রান। হাসারাঙ্গা ৭ বলে ৬ রান করে রানআউট হয়ে যান। ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান তোলে ব্যাঙ্গালোর। ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ড এবং সন্দ্বীপ শর্মা।
কিউটিভি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০৫
