স্পোর্টস ডেস্ক : ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার (২২ এপ্রিল) রাতের ম্যাচে গার্দিওলা বাহিনী জয় পেয়েছে ৩-০ গোলে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল গার্দিওলা শিষ্যদের। মাঝ মাঠ দখলে নিয়ে আক্রমণের পসরা সাজায় সিটিজেনরা। কিন্তু কাঙ্ক্ষিত গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। বার্নার্ডো সিলভাকে নিজেদের ডি বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় শেফিল্ড ইউনাইটেড। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন রিয়াদ মাহারেজ।
বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করতে পারত তারা। কিন্তু আর্লিং হ্যালান্ডের শট চলে যায় ঠিকানার বাইরে। পরে ৬০ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন রিয়াদ। এর ছয় মিনিট পরই, নিজের হ্যাটট্রিক পূরণ করেন রিয়াদ মাহারেজ। জ্যাক গ্রিলিশের অ্যাসিস্ট থেকে দারুণ এক প্লেসিং শটে দলের জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় সেমিফাইনালে ব্রাইটন-ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াইয়ে জয়ী দলের বিপক্ষে আগামী ৩ জুন ফাইনাল খেলবে ম্যানসিটি।
কিউটিভি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:০০
