খেলার জন্য ওয়ার্নারদের ব্যাট-প্যাড চুরি করেছিলেন ট্রাকচালক!

Ayesha Siddika | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ - ০৪:৫৫:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : ডেক্কান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চুরি যাওয়া সরঞ্জামাদির দাম প্রায় ১৬ লাখ রুপির কাছাকাছি। এ কাজ ঘটিয়েছেন দিল্লির খেলোয়াড়দের ব্যাট-প্যাড বহন করা ট্রাকের চালক এম চেলুভারাজু ও তার সহকারী সুদানশু কুমার। দুজনার বয়সই ৩০। আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর কাছে চেলুভারাজু ও সুদানশু দাবি করেছেন, বিক্রির উদ্দেশে নয়, নিজেরা খেলার জন্যই সরঞ্জামাদিগুলো চুরি করেন তারা।

ওয়ার্নাররা খেয়াল করেন, তাদের কিট ব্যাগ থেকে ১৬টি ব্যাট, প্যাড ও গ্লাভসসহ নানা ক্রীড়াসামগ্রী খোয়া গেছে। যার মধ্যে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ফিল সল্টের তিনটি করে, মিচেল মার্শের দুটি এবং সবচেয়ে বেশি ভারতীয় ক্রিকেটার ইয়াশ ঢুলের ব্যাট চুরি হয় পাঁচটি। এরপর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। কয়েকদিনের মধ্যে সেগুলো পেয়েও যায় তারা।

সরঞ্জামাদি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে ওয়ার্নার বললেন, ‘তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) কালপ্রিটদের খুঁজে পেয়েছে। কিছু সরঞ্জামাদি এখনও মিসিং। তবুও ধন্যবাদ।’চুরির ঘটনার তদন্তকারী এক কর্মকর্তা বলেছেন, তারা সব সরঞ্জামাদি পাননি, প্রায় ৭০ শতাংশের মতো খুঁজে পেয়েছেন। বাকি সরঞ্জামাদি খুঁজে পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad