ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মির্জাপুরে কৃষক দলের ইফতার, আলোচনা সভায় যা বললেন সাঈদ সোহরাব

superadmin | আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ - ০৪:২৬:৫৯ এএম

মির্জাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মির্জাপুর,টাঙ্গাইল এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭.০৪.২০২৩ ইং বিকেলে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে ও আলী আজম খান উথানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোঃ মোহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস,সাইদুর রহমান সাইদ সোহরাব।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, জেলা বিএনপির নেতা ফিরোজ হায়দার খান ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় প্রধান অতিথি সাইদ সোহরাব, বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচন যেমন সুষ্ঠ হয়নি,তেমনি আগামীতেও হবেনা বলে বিএনপি আর এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না। লুন্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটারবিহীন এই সরকারের দ্রুত বিদায়ে আন্দোলন বেগবান করা ছাড়া আর কোন বিকল্প নেই। সাঈদ সোহরাব সহ অন্যান্য বক্তারা বাংলাদেশের লুন্ঠিত গণতন্ত্র পুর্নরুদ্ধার, বিরোধী জোট ঘোষিত ১০ দফা বআস্তবায়ন এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে মোনজাত করা হয়।

 রুমা /১৭.০৪.২০২৩/রাত ১১.৫৫

▎সর্বশেষ

ad