‘পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে আইসিসি ব্যবস্থা নেবে’

Ayesha Siddika | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ - ০৩:২৬:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ ঘিরে রেষারেষি শুরু হয়েছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে। অনেকদিন ধরে এই বিরোধ এবং কথা চালাচালি হলেও এখনও কোনো সমাধান হয়নি। আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে যেতে চায় না ভারত। তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এ কারণে পাকিস্তানও হুমকি দিয়েছে যে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতেও তারা ভারতে যাবে না! 

তবে ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে পাকিস্তানেরই ক্ষতি হবে বলে মনে করেন দেশটির সাবেক স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে, ভারতের সঙ্গে বিবাদ করা উচিত নয় পাকিস্তানের। তিনি বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি ভালো নয়। হয়তো অনেক দেশ খেলতে আসছে কিন্তু তাতে সার্বিক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। ভারত খেলতে না আসলে পাকিস্তানও বিশ্বকাপে খেলতে যাবে না বলে যে হুঁশিয়ারি দিচ্ছে, সেটা অর্থহীন। পাকিস্তানকে যেতেই হবে। নাহলে আইসিসি ব্যবস্থা নেবে’

 

 

কিউটিভি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৪

▎সর্বশেষ

ad