আইপিএলে অভিষেকের অপেক্ষায় লিটন

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ - ০৭:০৬:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আইপিএল অভিষেকে অপেক্ষা বাড়ল লিটন কুমার দাসের। ধারণা করা হচ্ছিল আজ হয়তো মুম্বাইয়ের বিপক্ষে অভিষেক হতে পারে লিটন দাসের। কিন্তু একাদশ ঘোষণার পর জানা যায় দলে নেই বাংলাদেশের তারকা ওপেনার।

রোববার আইপিএরে ১৬তম আসরে পঞ্চম ম্যাচ খেলছে কেকেআর। এদিন মুম্বাইয়ের বিপক্ষে কেকেআর মাঠের লড়াইয়ে নামার আগেও বাংলাদেশের আইপিএল ভক্তরা আসায় ছিলেন লিটন থাকবেন একাদশে। কিন্তু দল ঘোষণার পর জানা যায় লিটন নেই। লিটনকে ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে কলকাতা। এ রিপোর্ট লেখা অবস্থায় ১৫ ওভারের খেলা শেষে কেকেআরের সংগ্রহ ৪ উইকেট হরিয়ে ১৪০ রান। 

 

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad