ইফতার বিক্রি করছেন মেসি-রোনালদো, আসলে যা হয়েছে

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ - ০৩:৩৩:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : মানুষের কল্পনা সীমাহীন। অবাস্তব সব বিষয়গুলো ভেবে নেওয়া যায়। আর সেই ভাবনা ক্যানভাসে এঁকে অন্যকেও দেখানো যায়। যেমন সেলিব্রিটিরা যদি নিজের প্রতিভার বিকাশ ঘটাতে না পারতেন, তাহলে তারা কি হতেন? এ প্রশ্নটা অদ্ভুত হলেও অনেকে তা নিয়েই পড়ে থাকে।

যেমন ধরা যাক লিওনেল মেসির কথাই। কাতার বিশ্বকাপে শিরোপা জিতে নিজের স্বপ্ন পূরণ করেছেন। তেমনি ৩৬ ধরে আর্জেন্টিনার বিশ্বকাপ খরা ঘুচিয়েছেন। জিতেছেন কোপা আমেরিকা, ফিনালিসসিমা। অর্জন করেছেন ফিফা দ্যা বেস্ট ও ব্যালন ডি অর। জীবনে তার আর পাওয়ার কিছু নেই। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ না জিতলেও অর্জনের আর কিছুই নেই। বর্তমানে তিনিই বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগি ফুটবলার।

কিন্তু তারা যদি নিজেদের মেলে ধরতে না পারতেন? যদি কখনও ফুটবলার না হতেন, তবে কি হতো? এমন ভাবনা উঁকি দিয়েছে অনেকের মনে। আর তাই তো সেটা তারা ফুটিয়ে তুলেছেন, এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আর্ট দিয়ে তাদের এই কাল্পনিক ভাবনাগুলো বাস্তবে রূপ দিয়েছেন। তাদের ভাবনা অনুযায়ী মেসি কিংবা রোনালদো আজকের তারকা হতে না পারলে কেউ স্ট্রিট ফুড বিক্রি করতেন। রমজান মাসে দুবাইয়ের সড়কে ইফতার পরিবেশন করতে দেখা গেছে তাকে। আর সেখানেই আলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। যাতে খাবার পরিবেশনে সুবিধা হয়।

এমনসব কাল্পনিক অবাস্তব ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন ইউএই-ভিত্তিক ডিজিটাল শিল্পী জিও জন মুল্লুর। তার কাল্পনিক ভাবনগুলো এখন ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রশংসাও কুড়িয়েছে। তবে রোনালদোর ছবিটি ইনস্টাগ্রামে প্রকাশের পর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই আশ্চর্যজনক তারকারা পবিত্র রমজান মাসে অসহায়দের জন্য রান্না এবং খাবার পরিবেশন করছিলেন।’

ছবিতে দেখা গেছে ফুটবল তারকা সিআরসেভেন রাস্তায় খাবার পরিবেশন করা, ডেভিড বেকহ্যামকেও দেখা গেছে খাবার তৈরির সময় শেফের অ্যাপ্রোন পড়ে থাকতে। উইল স্মিথের মশলা বাটা, এমা ওয়াটসনের ফ্রাইং স্ন্যাকস বিক্রিসহ আরও অনেক তারকার অবাস্তব কাল্পনিক ভাবনাগুলো ফুটিয়ে তোলা দৃশ্যগুলো চমকপ্রদ হয়েছে, যা দেখে অনেকে মন্ত্রমুগ্ধ হয়েছেন।

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad