আজ কি দলে সুযোগ পাবেন লিটন?

Ayesha Siddika | আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ - ১২:৫৩:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রথম ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে কনফিডেন্ট কেকেআর। এর মাঝে ২২ গজে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা লিটন দাসের মতো ক্রিকেটারকে। ফলে সবটা মিলিয়ে ক্রিকেটভক্তদের কাছে দুধে-বাতাসা।নিয়মের মারপ্যাঁচে সাকিব আল হাসান বিশ্বক্রিকেটের ব্যয়বহুল আয়োজন আইপিএলের ১৬তম আসরে খেলতে পারছেন না। তবে বেশ ক’দিন হলো কলকাতায় এসেছেন লিটন দাস। তাই ক্রিকেটভক্তদের মনে কিছুটা হলেও খুশির হাওয়া।

তবে লিটনের দলে সুযোগ পাওয়া কঠিনই হবে তা সত্য। কারণ, দলে সুযোগ পেতে লিটনের লড়াইটা হবে আফগান ওপেনার গুরবাজের সঙ্গে। আর প্রথম তিন ম্যাচে কলকাতার হয়ে খেলে সুনাম কুড়িয়েছেন এই আফগান ওপেনার। তিন ম্যাচে এক ফিফটিসহ ৯৪ রান করেছেন গুরবাজ। তার গড় ৩১.৩৩ এবং স্ট্রাইক রেটটাও ১৩০.৫৫।


এদিকে এবারের আইপিএল আসর এমনতিই বেশ জমজমাট। করোনার কারণে গেল তিন বছর প্রাণ ভরে খেলা দেখতে পারেননি ক্রিকেটভক্তরা। তাই ইডেনের ম্যাচগুলোর প্রায় সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১২:৫৫

▎সর্বশেষ

ad