রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চাকরি হারালেন নাসর কোচ

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ - ১০:০২:২৭ পিএম

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকেই নাখোশ ছিলেন কোচ রুডি গার্সিয়া। তবে শুধু সিআরসেভেন একাই নন। নাসরের পুরো ড্রেসিং রূমের সঙ্গেই বাজে সম্পর্ক ছিল এই কোচের। পর্তুগিজ তারকাসহ একাধিক ফুটবলারের সঙ্গে দ্বন্দ্বেও জড়ান তিনি। এর জেরে কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে আল নাসর। মূলত সর্বশেষ ম্যাচে আল ফায়হার সঙ্গে গোলশূন্য ড্র করার কারণে লিগ লিডার আল ইত্তিহাদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে আল নাসর। ম্যাচের পর এ নিয়ে খুব বাজে প্রতিক্রিয়া দেখান দলটির পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ নিয়েই কোচ গার্সিয়ার সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে রোনালদো এবং অন্য ফুটবলারদের। এ বিষয়টাই ক্লাব কর্মকর্তাদের ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য ছিল যথেষ্ট। শুধু তাই নয়, রুডি গার্সিয়া ক্লাব কর্মকর্তাদের যে উচ্চাভিলাসী প্রজেক্ট রয়েছে তার সঙ্গে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারছেন না। সৌদি প্রো লিগ শেষ হতে এখনও ৭টি ম্যাচ বাকি। এ পর্যায়ে আল নাসরের অবস্থান দ্বিতীয়। আল ইত্তিহাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে। যারা আবার সম্প্রতি নিজেদের ম্যাচে হেরে গিয়েছিলো তারা। গত মৌসুম থেকে রুডি গার্সিয়া রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মিগুয়েল অ্যাঞ্জেল রুশোকে বাদ দিয়েই কোচ করে গার্সিয়াকে এনেছিলো আল নাসর। তবে ৮ মাসের বেশি এই সম্পর্ক স্থায়ী হয়নি।

এদিকে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রুডি কোচের দায়িত্ব ছেড়েছেন বলে দাবি করেছে আল নাসর। বোর্ড রুডির সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছে, আগামীর জন্যও শুভকামনা জানিয়েছে। রোনালদো নাসরে যোগ দেয়ার পর থেকেই নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করে আসছিলেন কোচ রুডি গার্সিয়া। তার মতে, রোনালদো আসার পর ক্লাবটির আরও ক্ষতি হয়েছে। প্রতিপক্ষ দলগুলো এখন আরো বেশি সতর্ক এবং সাবধানী।

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ১০:০৪

▎সর্বশেষ

ad