প্রিয়াঙ্কা-দীপিকার পর মেট গালায় আলিয়া

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ - ০৮:০৭:৩১ পিএম

বিনোদন ডেস্ক : পহেলা মে থেকে শুরু হবে মেট গালার এই আসর। এবারের থিম কিংবদন্তি জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের ফ্যাশন। আর তাতে নেপালি বংশোদ্ভূত প্রবাসী ডিজাইনার প্রবাল গুরুংয়ের পোশাক পরে হাঁটবেন আলিয়া।

আলিয়ার আগে মেট গালায় রেড কার্পেটে হেঁটেছেন দীপিকা ও প্রিয়াঙ্কা। এ আসরেই প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল তার স্বামী নিক জোনাসের।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে ডেব্যু করছেন আলিয়া। আর সেই সুবাদেই মেট গালার রেড কার্পেটে হাঁটবেন বলিউড এই অভিনেত্রী।

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad