‘নতুন ধরনের’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ - ০৪:৩০:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার এক ‘নতুন ধরনের’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে বলে জানিয়েছে আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

তিনি বলেন, মধ্যবর্তী পাল্লা বা দীর্ঘ পাল্লার সন্দেহ করা ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমার দিকে উড়েছিল। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর জাপানের উত্তরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি সেখানকার বাসিন্দাদের আত্মরক্ষামূলক অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়াও হয়। কোরিয়া উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী পানিতে পড়ায় ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে টোকিও।

এদিকে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছে সিউল। বৈঠকে উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। এই উৎক্ষেপণের সমালোচনা করেছে হোয়াইট হাউসও। হোয়াইট হাউস বলছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের লঙ্ঘন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad