উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম

uploader3 | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ - ০৪:০৩:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে আরহাম ইকবাল খান। ছেলেকে নিয়ে তাই উদ্বিগ্ন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসার জন্য তাই সিঙ্গাপুর গেছেন তিনি।

ঢাকার হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল আরহামকে। চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়নি। পেটে ব্যথা লেগেই থাকছে। তাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ছেলে অসুস্থ হলেও ম্যাচ খেলায় বিরতি পড়েনি। জাতীয় দলের খেলা শেষে ক্রিকেট থেকেই দূরে ছিলেন বাঁহাতি এ ওপেনার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কোনো ম্যাচ খেলেননি তিনি।

ডিপিএলের এ মৌসুমে আর খেলা হবে না তার। ছেলের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করবে জাতীয় দলে খেলার বিষয়টি।

কিউটিভি/অনিমা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad