
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির পেসার শোয়েব আখতার সম্প্রতি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ১০০ বছর বয়সী এক বৃদ্ধের বোলিং করার একটি ভিডিও আপলোড করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, শোয়েব আখতারের মতোই বোলিং করছেন ১০০ বছর বয়সি ওই বৃদ্ধ। তাও আবার ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে। বৃদ্ধের বোলিং দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
ওই ভিডিও পোস্টের ক্যাপশনে শোয়েব আখতার লেখেন- ‘ওহ বাহ! একশতে ১০০ কিলোমিটার। আমি আপনার সঙ্গে দেখা করলে খুশি হব। কেউ খুঁজে নিয়ে আসেন ওনাকে।’ভিডিওতে বৃদ্ধের রানআপ অনেকটাই শোয়েব আখতারের মতো।
পায়জামা ও কুর্তায় চমৎকারভাবে বোলিং করছেন তিনি। তার এমন বোলিংয়ে শোয়েবের পাশাপাশি মুগ্ধ নেটিজেনরাও। উল্লেখ্য, ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শোয়েব আখতার ঘণ্টায় ১৬১.৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন; যা এখনো বিশ্ব রেকর্ড।
কিউটিভি/আয়শা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩০






