আইপিএলে অধিনায়ক হিসেবে ধোনির রেকর্ড

uploader3 | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ - ০৮:১৪:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের অন্যতম সেরা অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ভারত। 

জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও অধিনায়ক হিসেবে শতভাগ সফল ধোনি। তার অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস তিনবার শিরোপা জিতে নেয়। 

আইপিএলে অধিনায়ক হিসেবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সফল ধোনি। ক্যাপ্টেনকুল হিসেবে খ্যাত ধোনি আজ আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে কোনো একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০টি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন। 

রাজস্থান রয়েলসের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সংবর্ধনা দেয় তার ফ্র্যাঞ্চাইজি। দলটির চেয়ারম্যান এন শ্রীনিবাসন ধোনির হাতে বিশেষ স্মারক তুলে দেন।

 

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/রাত ৮:১৩

▎সর্বশেষ

ad