চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ - ১১:০০:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ও টি-টোএয়ন্টি উভয় সিরিজের সবগুলো ম্যাচই হবে কলম্বোতে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে পি সারা ওভালে। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে। সোমবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল লঙ্কায় পা রাখবে টাইগ্রেস বাহিনী। এরপর ২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচ দিয়ে শুরু হবে নিগার সুলতানাদের সফর। ২৯ ম্যাচ প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দুই দলের লড়াই। এরপর ২ মে ও ৪ মে সিরিজের বাকি দুই ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

এ সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই লিগে বর্তমানে নবম স্থানে বাংলাদেশ। দুই ধাপ সামনে সাত নম্বরে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের পর বিরতি শেষে ৯ মে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ১১ ও ১২ মে বাকি দুই টি-টোয়েন্টি শেষে দেশের পথে পা বাড়াবে বাংলাদেশের মেয়েরা।

 

 

কিউটিভি/আয়শা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:০০

▎সর্বশেষ

ad