ভারত-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ - ০৭:৫৪:২২ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সোয়া তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এশিয়ান কনফ্লুয়েন্স (সিভিল সোসাইটি) পূর্ব ভারতের রাজ্যগুলোতে কাজ করে, তাদের আমন্ত্রণেই আগরতলা যাচ্ছি।

আগরতলার পলো টাওয়ার হোটেলে একটি সভা হবে। সভায় ভারতের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকার কথা রয়েছে। সভায় এই অঞ্চল দিয়ে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, মানুষের যাতায়াতের সুবিধার বিষয়ে আলোচনা করবো। তাছাড়া রেল যোগাযোগ, সড়ক যোগাযোগে বিনিয়োগ হচ্ছে এগুলো আপডেট করবো। সামনের দিনে আরও কিছু কাজ এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের বাজার তৈরি হয়েছে। তাদের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এটাকে আমাদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে চাই। এজন্য কানেক্টিভিটির কোন বিকল্প নাই। সেটার উপায় খোঁজে দেখা। এ পর্যন্ত দু’পক্ষের সরকার যতটুকু করেছে এটা কতটুকু প্রভাব ফেলেছে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিনে কাজ করা। এমন একটি ধারণা নিয়ে যাচ্ছি বিএসএফ’র আপত্তির কারণে আখাউড়া ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ ছয় বছর ধরে বন্ধ থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে আপডেট আছে। শিগগিরই দেখবেন। অপেক্ষা করেন সমাধান দেখবেন।

এ সময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন নাঈম রাজ্জাক এমপি, সহকারি পররাষ্ট্র সচিব শহিদুল হক, মো. আল আমিনুল ইমাম, পরিচালক স্টেট মিনিস্টার অফিস। ভারতে প্রবেশকালে সীমান্তের শূন্য রেখায় শাহরিয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এর আগে তিনি ঢাকা থেকে সড়ক পথে বিকাল ৩টায়  আখাউড়া চেকপোস্টে এসে পৌঁছান।

এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম, আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস।

 

 

কিউটিভি/আয়শা/১১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad