ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের গ্রাজুয়েট মাহরা

Ayesha Siddika | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ - ০৪:২২:০৩ পিএম

বিনোদন ডেস্ক : রুপালি পর্দার নন, তিনি বাস্তবের রানি। তবু তার জনপ্রিয়তা কোনো চলচ্চিত্র তারকার থেকে কম নয়! তিনি সুন্দরী তো বটেই, সেই সঙ্গে তার চেহারায় রয়েছে আভিজাত্য। বরাবরই তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। তিনি মোটেও কোনো সাধারণ কন্যা নন। তিনি রাজকন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে চর্চার শেষ নেই।

রুপালি পর্দার তথাকথিত নায়িকাদের মতোই বেশ ফ্যাশনিস্তা মাহরা। বিভিন্ন ধরনের পোশাকে প্রায়শই নিজেকে মেলে ধরেন এই রাজকুমারী। ইনস্টাগ্রামে মাহরার নানা আঙ্গিক ছবিতে মজে তার অনুরাগীরা। দেখে মনে হবে যেন, কোনো মডেল। ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি অনুরাগী তার। ঘোড়ার প্রতি মাহরার প্রেমও নজর কেড়েছে সমাজমাধ্যমে। তার বাবার মতোই ঘোড়া ভালোবাসেন মাহরা। আর এর আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রামে। ঘোড়ার সঙ্গে মাহরার বিভিন্ন ছবি দেখা গেছে।

 

 

কিউটিভি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১

▎সর্বশেষ

ad