প্রথম আলো আওয়ামী লীগ ও জনগণের শত্রু

uploader3 | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ - ০২:২৯:১৪ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পত্রিকাটি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটা শিশুর হাতে দশ টাকা দিয়ে মিথ্যা খবর ছাপিয়েছে। এরা আওয়ামী লীগ, দেশ ও জনগণের শত্রু।

সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, এরা শুরু থেকেই আমাদের (আওয়ামী লীগ) বিরোধীতা করছে।

দেশে একটি অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় বসাতে ষড়যন্ত্র চলেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, দেশের সুশীল সমাজ আজ পদলেহন করছে বিদেশিদের। তারা উন্নয়ন চোখে দেখে না। তারা উন্নয়ন ও গণতন্ত্রকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২৯

▎সর্বশেষ

ad