
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব প্রযোজক রিতেশ সিধওয়ানির। সম্প্রতি মুম্বাইতে একসঙ্গে দেখা গেছে তাদের। এ সময় উপস্থিত ছিলেন রিতেশের স্ত্রী ডলিও। কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি কারণে তাদের সাক্ষাৎ মুহূর্ত এখন ইন্টারনেটে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, এদিন ফোনে ব্যস্ত ছিল প্রযোজক রিতেশ। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় মালাইকার হাত ধরার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একটু পরেই ভুল বুঝতে পারেন। সরিয়ে নেন হাত। আসলে স্ত্রী ডলি মনে করেই মালাইকার হাত ধরেছিলেন রিতেশ।
সম্প্রতি ‘তেরা কি খেয়াল’ সিনেমায় গুরু রনধাওয়ার সঙ্গে কাজ করেছেন মালাইকা। এর আগে তাকে দেখা যায় আয়ুষ্মান খুরানার ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার বিশেষ একটি গানে। এছাড়া সম্প্রতি নিজের শো ‘মুভিং ইন উইথ মালাইকা’তে দেখা যায় তাকে। সেখানে তিনি নিজের জীবনের অনালোচিত ঘটনা নিয়ে আলোকপাত করেন তিনি।
সূত্র : ফ্রি প্রেস জার্নাল
কিউটিভি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫৫






