আইপিএলে সবচেয়ে কম ম্যাচে ছয় হাজার রানের রেকর্ড ওয়ার্নারের

Ayesha Siddika | আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ - ০৮:৫০:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (৮ এপ্রিল) চলতি আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। তবে এদিনও ভাগ্য বদলায়নি দলটির। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে ১৪২ রানে ইনিংস থামলে আসরে টানা তৃতীয় হারের স্বাদ পায় দলটি।

ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সবমিলিয়ে ওয়ার্নারের লেগেছে ১৬৫ ম্যাচ। তার আগে এ মাইলফলক স্পর্শ করেছেন কেবল বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। এ অর্জনে না লেখাতে কোহলির লেগেছিল ১৮৮ ইনিংস। আর ধাওয়ান খেলেছেন ১৯৯ ইনিংস। তাদের দুজনকে পেছনে ফেলে সবচেয়ে কম ইনিংসে ছয় হাজার রানের মাইলফলকে পা রেখেছেন ওয়ার্নার। পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শেও সবচেয়ে কম ইনিংস খেলেছেন এ অজি ব্যাটার।

 

কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:৫২

▎সর্বশেষ

ad