
আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মানুষবিহীন এ সাবমেরিনটি বিভিন্ন ধরনে যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ৪ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ‘হায়িল-২’ নামে পানির নিচে চলে এমন পারমাণবিক শক্তিধর আক্রমণকারী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এই সময়ের মধ্যে সাবমেরিনটি মোট ৭১ ঘণ্টা পানির নিচে কাটিয়েছে এবং মোট ১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
এর আগে, দেশটি হায়িল-১ নামে আরও একটি ড্রোন সাবমেরিনের পরীক্ষা চালিয়েছে। কোরিয়ান ভাষায় হায়িল অর্থ হলো সুনামি।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়াকে নানান ধরনের অস্ত্রের নিয়মিত পরীক্ষা করতে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রত্যুত্তরে গত কয়েক সপ্তাহ ধরে এই ধরনের পরীক্ষার গতিও বাড়িয়েছে দেশটি।
কিউটিভি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪৫






